
আওয়াজ অনলাইন: ভারত এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের শিরোপা নির্ধারনী ম্যাচে সেঞ্চুরি করে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ফারজানা হক।
ফারজানার ১০৭ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২২৫ রান। এখন জয়ের উদ্দেশ্যে ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত নারী দল।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ওপেনিংয়ে বাংলাদেশ ৯৩ রানের জুটি করে। ফারজানার সেঞ্চুরি ছাড়াও আউট হওয়ার আগে শামীমা সুলতানা পূর্ণ করেন তার হাফ সেঞ্চুরি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওডিআই ইতিহাসে ফারজানাই প্রথম সেঞ্চুরি করলেন। ১৬০ বলে ১০৭ রানে করে তিনি রানআউট হয়ে সাজঘরে ফেরেন।
প্রথম দুই ম্যাচের একটি করে জিতে সমতায় আছে ভারত এবং বাংলাদেশ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা