
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দীর্ঘ খরা আর অনাবৃষ্টিতে খাল-বিল ডোবা-নালা শুকিয়ে উঠায় পাটক্ষেত নিয়ে বিপাকে পড়েছে পাট চাষীরা।
আকাশের বৃষ্টিপাত না হওয়ায় বাড়ীর আশে পাশে ডোবা-নালা শুকিয়ে উঠেছে। পানি না থাকায় পাট চাষীরা জমির পাটক্ষেত কাটতে পারছে না।
এলাকা ঘুরে জানা যায় কৃষি নির্ভরশীল এই উপজেলার ৮ ইউনিয়নের সকল পাট চাষীদের একই অবস্থা। সবাই পানি সংকটে জমির পাট কাটতে পারছে না বলে জানিয়েছে।
পাটের জমি পরিস্কার হলেই আবার আমন চাষের প্রস্তুতি নিবে। দু-একটি ডোবা নালায় সামান্য পানির অস্তিত্ত¡ দেখা গেলেও সেই পানিতে অনেকেই পাট জাগ দিয়ে বিপাকে পড়েছে। এখন বর্ষাকাল শ্রাবণ মাসের ৮ দিন অতিবাহিত।
মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা ও ফিরফির করে বৃষ্টিপাত হচ্ছে যা মাটিয়ে চুষে নিচ্ছে। এমনকি মাঠ বা রাস্তার ধুলো-বালি ভিজছে না। ডোবা নালায় জমা হওয়ার মত বৃষ্টিপাত হয়নি। হলুদবিহার গ্রামের কৃষক জুয়েল জানায় মটর দিয়ে ডোবায় পানি সেচ দিয়ে পাট জাগ দেওয়া হয়েছে।

একই গ্রামের আশরাফুল ইসলাম জানায় ৬কাটা মাটির পাট কেটে এক ডোবায় জাগ দিলে সেখানে পানি শুকিয়ে উঠায় আধা জাগ হওয়া পাট তুলে এনে জুয়েলের সেচ দেওয়া পানিতে পুনরায় জাগ দেওয়া হয়। কাদিবাড়ী, তেজাপাড়া, দেউলিয়াসহ বিভিন্ন গ্রামের অর্ধশতাধীক কৃষক জানায় পাট কাটার দরকার ছিল আরো কয়েক দিন আগে কিন্তু কেটে ডুবাবো কোথায়। বদলগাছী আবহাওয়া অফিস জানায়, এই মুহুর্তে ভারিবর্ষনের কোন পূর্বাভাস নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যেহেতু ভারিবর্ষণ হচ্ছে না সেক্ষেত্রে কাঁচা পাট কেটে ছাল ছিলে গর্ত করে পানি দিয়ে রিং পদ্ধতিতে জাগ দেওয়া যাবে। এতে কৃষকের সাশ্রয় হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার