
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বিশেষ অভিযান চালিয়ে দুই জন মহিলার পরিহিত বোরকার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে নারী পুলিশ এসময় তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ জুলাই) সকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে একটি যাত্রীবাহী বাসে থাকা ওই নারীর কাছ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শেরপুর থানার গোসাইবাড়ী গ্ৰামের দ্বার উদ্দিন মাষ্টারের কন্যা মোছাঃ কাজলী বেগম (৫০) ও একই গ্ৰামের মোঃ নুর ইসলাম ওরফে নুরুর কন্যা মোছাঃ শেফালী বেগম (৪৮)
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি করাকালে বাসের সিটে বসা যাত্রী কাজলী বেগম ও শেফালী বেগমের দেহ নারী পুলিশ রেশমা বানুর দ্বারা তল্লাশী করা হয়। এতে কাজলী ও শেফালীর পরিহিত বোরকার ভেতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো পলিথিনের পোটলায় ১ কেজি করে দুই জনার কাছ থেকে মোট ২ কোজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক