
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জেলা শহরের পরিচিত প্রিয় মুখ,জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি,সি আই পি বাদল রহমানের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকালে শোলাকিয়া বেপারি বাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।পরে পুলিশ এসে সিআইপি বাদল রহমানের লাশ উদ্ধার করে।এমন সজ্জন ব্যাক্তির মরদেহ পুকুরে ভেসে রয়েছে এ মৃত্যুকে রহস্যজনক মনে করছে স্থানীয়রা।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাইদ বলেন,বাদল রহমানের পকেটে চশমা,মানিব্যাগ ও টাকা পাওয়া গেছে।তার পায়ে ওয়াকিং জুতা ছিল।সব কিছু বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি।লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার। এ সময় তিনি বলেন,দ্রুত সময়ের মধ্যে আমরা এই মৃত্যুর রহস্য উদঘাটন করবো। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে এ মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করতে আমরা তৎপর রয়েছি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি