
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : ছেলে বিভিন্ন মামলার পালাতক আসামী, সমাজে বিভিন্ন অপকর্মে লিপ্ত,করতো মাদক ব্যবসা । তাই ক্ষিপ্ত হয়ে জন্মদাতা মা’ই ৯৯৯ এ কল দিয়ে অবাধ্য সন্তানকে পুলিশের হাতে তুলে দিলো ।
এমন লোমহর্ষক ঘটনাটি সংগঠিত হয়েছে চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারী পার্কস্থ ডাকবাংলা পাড়ায়। আটক রেজাউল করিম জনি(২৬)স্থানীয় আব্দুল গনির ছেলে বলে জানান স্থানীয়রা ।
চকরিয়া থানা ও স্থানীয় সূত্রে জানাযায়,৪ই জুন(মঙ্গলবার)রাত সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার এসআই(সি:) মো: গোলাম সরওয়ারের নেতৃত্বে একটি ফোর্স আসামি জনিকে গ্রেফতার করে।
আটকের সময় একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী (এলজি) বন্দুক, যাহা বাটসহ লম্বা এগারো ইঞ্চি, একটি স্টিলের তৈরী তলোয়ার, যাহা হাতলসহ লম্বা ত্রিশ ইঞ্চি,একটি স্টিলের তৈরী চাপাতি, যাহা হাতলসহ লম্বা এগারো ইঞ্চি সাত সুতা,একটি স্টিলের তৈরী ছোরা, যাহা হাতলসহ লম্বা নয় ইঞ্চি দুই সুতা।
এক রাউন্ড চায়না রাইফেল এর গুলি, একটি সবুজ রংয়ের কার্তুজ উদ্ধার করেন। চকরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল জব্বার বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য