
এস আর নিরব: যশোরের চৌগাছা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ ওসমান গনি লাল্টু (৩০) ও মশিয়ার রহমান (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। লাল্টু চৌগাছার তিলকপুর গ্রামের শাহাদত আলীর পুত্র ও মশিয়ার বড় কাকুড়িয়া গ্রামের আব্দুল মোমিনের পুত্র।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ ও এসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম সোমবার রাত ৮টায় চৌগাছার তিলকপুর গ্রামের লাল্টুর বাড়ির সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৬০ হাজার টাকা। এসআই গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা