
শেরপুর জেলা প্রতিনিধি : আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আজ দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন, নাজমা বেগম, নারী নেত্রী শামসুন্নাহার কামাল, সমাজ সেবক রাজিয়া সামাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আরো অনেকে বাজেটের ওপর বক্তব্য রাখেন।
বাজেটে ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার ২শ ৯০ টাকা আয়, ১০৯ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার ব্যয় ও উদ্বৃত্ত ধরা হয় ১১ কোটি ৯৭ লক্ষ ৮ হাজার ২শ ৯০ টাকা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য