
আওয়াজ অনলাইন: চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬০ হাজার ৯০৬ জন।
এদিকে, হজে গিয়ে সর্বশেষ মো. মতিউর রহমান (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0496361। এ নিয়ে ১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন এবং নারী দুজন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য