
বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়।
মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন স্থানীয় জামেয়া মাদানিয়া মাদরাসার মুহ্তামিম মুফতি নুরুল ইসলাম।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইস্তিসকার নামাজে ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী,মাদরাসার ছাত্র,শিক্ষক, সাধারণ মুসুল্লি সহ দুই শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে।
মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে নোয়াখালীতে তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ