
আওয়াজ অনলাইন: শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর আগানগর উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগানগর উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, দক্ষিন কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলম এবং আগানগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ হোসাইন টিটু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং কেরানীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান