
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রবিবার (২১ই মে) দুপুরে আসামী পলায়নের ঘটনা ঘটেছে। পলাতক আসামীর নাম ইমরান ওরফে চঞ্চল (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
পলাতক আসামী ইমরান একজন কুখ্যাত ডাকাত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। সে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর লাইলীপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর আলম এর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ইমরানলে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে বগুড়া জেলা জজ আদালতে আনার সময় সে আদালত চত্বর থেকে সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য