
আওয়াজ অনলাইন: অ্যাপল ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেছেন।
মঙ্গলবার মুম্বাই শহরে অ্যাপল তাদের প্রথম স্টোর উন্মোচন করেছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করতে আইফোন নির্মাতা অ্যাপল সিইও টিম কুক ভারত সফর করছেন।
অ্যাপল স্টোরটি এমন সময়ে খুললো, যখন অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর খোলা হবে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা মাঠে নামছে।
বাজার গবেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি রিটেইল স্টোর উদ্বোধন বলে দিচ্ছে ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ফলে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে বড় ধরনের ধাক্কা দেওয়ার বার্তাই জানা দিচ্ছে।
ভারতে বিদেশি পণ্যের বেচাকেনা করতে কঠোর নিয়মনীতি ও সরকারি অনুমতি নিতে হয়। ফলে সুদীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে অ্যাপল ভারতে তাদের ব্র্যান্ড খুলতে সামরর্থ্য হচ্ছে। কারণ ভারত বিদেশি পণ্যের ক্ষেত্রে উৎস করে ছাড় দেয় না।
ভারতের সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন বলছে, এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ সালের মধ্যে ভারত থেকে রপ্তানি করা মোট ৯০০ কোটি রুপি স্মার্টফোন বাজারের অর্ধেকটাই দখলে রেখেছে আইফোন।

আরও পড়ুন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
ফোন, ল্যাপটপ সপ্তাহে কয়বার রিস্টার্ট করতে হয় জানেন না অনেকেই
এক্সে চালু হলো ‘অ্যাকাউন্ট সম্পর্কিত ফিচার