
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি লিপন রায়কে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল নেতা-কর্মীরা।
তৃণমূল নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসার জায়গায় পরিনত হয়েছেন লিপন রায়। ছোট বেলা থেকেই প্রচণ্ড মেধাবী ও সাহসী ছিলেন তিনি। তার পরিশ্রম দিয়ে রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, লিপন রায় ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিন্দুর্না ইউনিয়ন শাখা (২০১০-২০১২), সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা (২০১২-২০১৩), সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা (২০১৩-২০১৪), ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা (২০১৪-২০১৫), সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা (২০১৫-২০১৯), আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা (২০১৯-২০২২) হিসেবে যথেষ্ট সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
লিপন রায় একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার বাবা বাবু ভবেশ রায় সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ হাতীবান্ধা উপজেলা শাখা, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিন্দুর্না ইউনিয়ন শাখা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সিন্দুর্না ইউনিয়ন শাখা, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সিন্দুর্না ইউনিয়ন শাখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হাতীবান্ধা উপজেলা শাখা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে লিপন রায় কখনও পরাজিত হননি, হয় জিতেছেন না হয় তো শিখেছেন। চির অনন্ত যৌবনা এই নেতা ছাত্ররাজনীতির সাফল্যের মধ্য দিয়ে রাজপথে ছুটে গেছেন মুজিব আদর্শের চেতনা নিয়ে।
ছাত্রলীগ নেতা লিপন রায় বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের দুঃখী ও গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমিও তাঁদের আদর্শেই বিশ্বাসী একজন সামান্য কর্মী। ছাত্রলীগের একজন কর্মী ও শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমি দল ও দেশের মানুষের জন্য আমার অবস্থান থেকে কাজ করে যেতে চাই। কি পেলাম, আর কি পেলাম না, সেটা ভাবার সময় আমার কাছে নেই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাতে এই দেশ উন্নত হয়েছে, তাঁর হাতেই এদেশ নিরাপদ। কেবলমাত্র তাঁর হাতেই এই দেশ উন্নতির চরম শিখরে আরোহন করবে।
তিনি আরো বলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ’র হাতকে শক্তিশালী করতে নিঃস্বার্থে ভাবে কাজ করে যাবো।
ছাত্রলীগের এই পরিচ্ছন্ন, সাহসী ও পরিশ্রমী ছাত্রনেতা লিপন রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশের একজন একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসেবে এভাবেই কাজ করে যেতে চান, জীবনের শেষ দিন পর্যন্ত। তাই লিপন রায়কে নিয়ে আশাবাদী তৃণমূল নেতা-কর্মীরা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি