
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়া এলাকায় অনন্ত (১৫) নামে এক কিশোরের গলায় ফাস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অনন্ত বাদে শোলাকিয়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে রাস্তার পাশের ঝোপঝাড়ে আম গাছের ডালে ফাস নেয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে তার পরিবারকে জানায় প্রতিবেশিরা।পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
এ যুবকের আত্নহত্যা সম্পর্কে সঠিক কারণ জানা যায়নি। তবে সে প্রায়ই বাবার কাছ থেকে টাকা চাইতো বলে জানা যায়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য