
জয়পুরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাটে ১৩ জন আওয়ামী লীগের দুস্থ নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এটিএম আলমগীর কবীর অভ্র, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান সহ অন্যান্যরা।
গত ৭ মাসে জেলায় তিন শতাধিক মানুষের মাঝে প্রায় দুই কোটি টাকার চেক বিতরণ করেছেন এই আওয়ামী নেতা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য