
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুরের শীতলক্ষ্যা নদীর শ্মশান ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ১০টায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটির ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিকেল পৌঁনে ৪টায় উদ্ধার হওয়া ওই নারীর লাশের কোন পরিচয় সনাক্ত হয়নি বলে জানান কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম মিজানুর রহমান।
সকাল সাড়ে ১০ টায় শীতলক্ষ্যা নদীতে একজন নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, নৌ-পুলিশ এখনো ঘটনাস্থলে না আসায় মরদেহটি আমরা উদ্ধার করি। প্রাথমিকভাবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহটি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশকে দেয়া হয়েছে। এটি নৌ পুলিশের এরিয়াতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া নারীর লাশের শরীরে বোরখা ও হাতে-পাওয়ে মুজা পরা ছিল। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ৪-৫ দিনের আগের হবে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা