
মোঃ ইসলাম: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০শে) মার্চ জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক নবীন হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৯ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় মোট ৫২২টি ঘর উদ্বোধন করবেন। এছাড়াও ওই দিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত