হোম » খেলা » ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেএম.মমিন: ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী ওই ইনস্টিটিউট  প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি ও মাদরাসা  শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মো: মহসিন বলেন,কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা অর্জন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।কারিগরি শিক্ষার অগ্রগতি এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
একে আরও বেগবান করার জন্য সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ ও স্কুল প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,চিফ ইন্সট্রাক্টর আরএসি মুজিব আলম মিঠু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, , অফিসার ইনচার্জ মনির হোসেন, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সদ্দার, নুরুল আমিন মিয়া প্রমুখ।
 অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার  প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!