
গালাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে জুথি (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত জুথি উপজেলার রামপুরা গ্রামের জুয়েলের মেয়ে।
স্থানীয়রা জানান, এদিন বিকেলে কোন একটি বিষয় নিয়ে বাবা মার সাথে কথা-কাটাকাটি হয় জুথির। পরে নিজ ঘরে সবার অজান্তে অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি