
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খংশারদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের খংশারদী এলাকায় সাড়ে ২৩ শতাংশ জমি নিয়ে মো. কাউসারের সঙ্গে আলীআকবরের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধকৃত জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি দেওয়ানী মামলা দায়েরকরা হয়। সেই মামলায় আদালত আলী আকবরের পক্ষে রায় প্রদান করে। ওই জমি বেদখলের জন্য দীর্ঘদিন ধরে কাউসার ওতার লোকজন পায়তারা করে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কাউসারেরনেতৃত্বে সাদ্দাম, সিয়াম, কোহিনুর, মানসুরাসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের ওপরহামলা করে।
এসময় তাকে বাঁচাতে এলে তার স্ত্রী আসলাম আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী আসমা আক্তারকে পিটিয়ে আহতকরে। এক পর্যায়ে হামলাকারীরা তাদের পরনের জামা কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানী করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরকরেন।
অভিযুক্ত কাউসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জমি আলী আকবর ও তার লোকজন দখল করেরেখেছে। এ নিয়ে উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করেব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩