হোম » সারাদেশ » সোনাইমুড়ীতে তহসিলদারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ 

সোনাইমুড়ীতে তহসিলদারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ 

মোহাম্মদ হানিফ: নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বারগাঁ ইউনিয়ন কাশিপুর ভুমি অফিসের তহসিলদার সাইফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সংক্রান্ত বিষয়ে উপজেলার বারগাঁ ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত তনু মিয়ার কন্যা জরিনা খাতুন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। বিগত ১৫ই ফেব্রুয়ারী ভুক্তভোগী জরিনা খাতুন লিখিত অভিযোগ উল্লেখ করেছেন কাশিপুর মৌজার ৬৭২ বিএস খতিয়ানে ১৯৬৯ দাগে ১আনা ২২শতক ভুমি বিজ্ঞ বেগমগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী (বন্টক) মামলা নং ৮৯/২০২১ এর বিগত ০৮/০৫/২২ ইং তারিখে রায় ডিক্রির আলোকে জরিনা খাতুন পৃথক খতিয়ান সৃজন করার লক্ষ্যে সোনাইমুড়ী সহকারী কমিশনার ভুমির কাছে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে কাশিপুর
তহসিলদার সাইফুল ইসলাম  ১লক্ষ টাকা ঘুষ দাবী করেন।তার দাবী কৃত অর্থের বিপরীতে ১৫হাজার টাকা ঘুষ দেওয়ার পরেও অদ্যবদি পৃথক খতিয়ান সৃজন করেননি। তার ঘুষের টাকা ফেরত চাইলে তহসিলদার সাইফুল ইসলাম ও ঝাড়ুদার জাফর বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে দেন।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জরিনা খাতুন অভিযোগ দাখিল করলে ২০ ফেব্রুয়ারী স্বাক্ষরিত নোটিশ প্রদান করে এবং আগামী ১মার্চ শুনানির জন্য ধার্য করে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন অভিযোগ হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে কাশিপুর তহসিলদার সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছেন শুনানিতে যা হয় হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!