হোম » সারাদেশ » দুই ঘন্টার ব্যবধানে বগুড়ায় আবারো সড়ক দুর্ঘটনা: বাস উল্টে নিহত- ১,আহত- ২০

দুই ঘন্টার ব্যবধানে বগুড়ায় আবারো সড়ক দুর্ঘটনা: বাস উল্টে নিহত- ১,আহত- ২০

এম এ রাশেদ: বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে ১জনের মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন অন্তত ২০জন।
শনিবার (০৪ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা। তিনি সৈকত নামে ঢাকাগামী বাসে ঢাকায় যাচ্ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।
এর ২ ঘন্টা আগে সোয়া ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা চকপাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ভাইবোন নিহত এবং একজন গুরুতর আহত হন।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক  সরেজমিন বার্তাকে কে জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সৈকত পরিবহন বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে  চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!