
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে এস আর ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ নবীন বরন অনুষ্ঠিত হয়।

এস আর ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ সভাপতি প্রফেসর নুরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আহম্মদ ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সভাপতি, সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান প্রমূখ।
এ সময় একাদশ শ্রেণিতে সদ্য ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ প্রেম, মানবিকতাবোধ সম্পন্ন সুনাগরিক হওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর