
মো: নাজমুল ইসলাম সবুজ: শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর মোহসিনিয়া ছোট হুজুরের হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ দেলোয়ারে হোসেন গতকাল রবিবার (২৯জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়ে সন্তান রেখে গেছেন।
আজ সোমবার সকাল ৯:৩০ মিনিটে মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়ি গুলশাখালী গুলশাখালী উমজুরি গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজার ও দ্বিতীয় জানাজার নামাজ দীর্ঘদিনের কর্মস্থল রাজাপুর মোহসিনিয়া ছোট হুজুরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকমন্ডলীসহ সমাজের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
বড় হুজুর মোহাম্মদ দেলোয়ার হোসেন দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার মোহেসিনিয়া হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য