
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা ছাত্রদল নেতা মো. ফেরদৌস আহমেদ নেভিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেভিন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ জানায়, ফেরদৌস আহমেদ নেভিনের নামে মামলা আছে। একটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত ৮টার দিকে জেলা শহরের গাইটাল এলাকার সার্কিট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ প্রতিবেদককে জানান নেভিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য