
রায়হান আলীঃ লাইসেন্স বিহীনভাবে গবাদি পশুর মেয়াদ উত্তীর্ণ মাংস সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌরশহরের ব্যবসায়ী মোহাম্মদ আলমকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই রায় প্রদান করেন। এসময় প্রসিকিউসন কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোঃ শামীম আখতার এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলী আহমেদ রতন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সহকারী শরিফুল ইসলাম জানান, মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে তার নিজের বাসায় ৬/৭টি বড় আকারের ডিপ ফ্রিজে গবাদি পশুর মাংস রেখে লাইসেন্স বিহীন অবস্থায় বিক্রি করে আসছিল। এসব মাংসের বেশির ভাগ ছিল মেয়াদ উত্তীর্ণ। ভোক্তা অধিকার আইনে তাকে উল্লিখিত অংকের অর্থ জরিমানা করেছেন আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উল্লাপাড়ার পশ্চিম অঞ্চলে রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর খননের সময় খনন যন্ত্রের ৫টি ব্যাটারি বিনষ্ট করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান