
রায়হান আলীঃ বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সকালে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ কেক কর্তন, মুক্তিযুদ্ধের গল্প শুনি ও আলোচনা সভার আয়োজন করে। উদ্বোধক গোলাম মোস্তফা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী ও অভিভাবকদেরকে তাঁর রনাঙ্গনের যুদ্ধ কাহিনী এবং বীর বাঙ্গালির চূড়ান্ত বিজয় অর্জনের গল্প শোনান। এর আগে আনুষ্ঠানিকভাবে কেক কর্তন করা হয়।
পরে সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবুথর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিটিআই কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন, শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। বিজয়ের প্রথম প্রভাত উদযাপন উপলক্ষে স্কুলের একাডেমিক ভবনটি নান্দনিকভাবে সাজানো হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন