হোম » সারাদেশ » জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু 

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু 

রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিউল ইসলাম (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত রবিউল ইসলাম হানাইল দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি বলেন নিহত রবিউল ইসলাম সকালে তার বোনকে মোটরসাইকেল নিয়ে শহরে রাখতে যায়।তার বোনকে রেখে ফিরে আসার পথে পাঁচুরচক ও হানাইল গ্রামের মাঝখানে একটি ছোট কালভার্টের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!