
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, উপজেলা প্রশাসনের উদ্যোগে চাটখিল উপজেলা মাঠে সোমবার ৭ নভেম্বর বিকেলে সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মুন্নার সঞ্চালনায়, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভুমি কর্মকর্তা উজ্জল রায়, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, শিক্ষা কর্মকর্তা প্রাথমিক এ টি এম এহসানুল হক, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল ফারুক হোসেন, সহকারী প্রোগ্রামার জহীর উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা ছায়েদুর রহমান ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন।
আলোচনা শেষে উন্মুক্ত স্টল ও সরকারি বিভিন্ন সেক্টররের স্টল গুলোর মাঝে প্রতিযোগিতামুলক বিজয়ীদের এবংনউপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য