
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন সম্পর্কিত বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্ভাবনী মেলার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে ব্রিফিং দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।
এসময় ইউএনও জানান, আগামী ২ নভেম্বর দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে ২৭ টি সরকারী বে-সরকারী স্টলের সমন্বয়ে এ ডিজিটাল মেলা শুরু হবে। মেলায় বিষয়ভিত্তিক চারটি প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এর মাধ্যমে ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। সেইসাথে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়নে নাগরিকদের নিকট থেকে মতামত গ্রহণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, কার্যকরী সদস্য কবীর হোসেন ও সদস্য কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার