
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ঘর বাধতে দেনমোহর হিসেবে ১০১ টি বই দিয়ে শান্ত্বনা খাতুনকে বিয়ে করলেন নিখিল নওশাদ। শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের কাজী অফিসে এই বিয়ে সম্পন্ন হয়।নিখিল নওশাদ নিখিলের বাড়ি গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি সাত মাথা এলাকায়। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন। পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। আর কনে শান্ত্বনা খাতুন সোনাতলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।
তিনি উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক। বরের বাবা শামসুল ইসলাম বিয়ের বিষয়টি জানান। তিনি বলেন, ছেলে নিখিল ১০১টি বই দেনমোহর হিসেবে পুত্রবধূকে দিয়েছি। এই বইগুলোর মোট আর্থিক মূল্য ২ লাখ ২ হাজার টাকা। বর নিখিলের সঙ্গে আলাপে জানা যায়, কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী শান্ত্বনা খাতুনের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে ভাবের আদান-প্রদান। অবশেষে সেটি রূপ নিল দাম্পত্যে। তবে দাম্পত্য জীবন শুরুর আগে শান্ত্বনার ভিন্ন শর্ত ছিল। সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার চান ১০১টি প্রিয় বই।
সেই প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।’ বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন তাদের। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। কনে শান্ত্বনার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে। তাদের এই ভালবাসা আজীবন সম্মান বয়ে আনবে বলে গুণীজনরা বলেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য