হোম » খেলা » বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথমস্থানে রৌমারীর আফিয়া আনজুম

বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথমস্থানে রৌমারীর আফিয়া আনজুম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে রংপুর বিভাগীয় প্রযার্য়ে আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ উপস্থিত বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তৃতায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আফিয়া আনজুম প্রথম হয়েছেন।প্রতিযোগিতা শেষে ২৬ জুলাই মঙ্গলবার সকালে রংপর জেলা পিটিআই মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সারাদেশ ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাবিরুল ইসলাম ও সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাহিদুল ইসলাম । গতকাল সোমবার সকালে আফিয়া আনজুমের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধমে তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউপি সদস্য কাজিম উদ্দিন, সহকারি শিক্ষক হারুনর রশিদ তুহিন, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মাহ আব্দুল মোমেন ও সাইফুল ইসলাম প্রমূখ। ্খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আফিয়া আনজুম পড়াশোনায় খুব মনোযোগী ক্লাসে তার রোল নম্বর এক। তার পড়াশোনার মান খুব ভালো। আমরা আশাকরি সে জাতীয় পর্যায়ে আফিয়া আনজুম প্রতিযোগীতায় অংশগ্রহন করে সে আমাদের সুনাম বয়ে আনবে।উল্লেখ্য যে আফিয়া আনজুমের বাবা খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদ হোসেন ও মাতা টালুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা খাতুন।

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!