হোম » সারাদেশ » জিএসটি পরীক্ষার জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়- উপাচার্য শাহ্ আজম

জিএসটি পরীক্ষার জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়- উপাচার্য শাহ্ আজম

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিনে এবছর প্রথম গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মোট অংশগ্রহন করবেন ৩৩২২ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে পরিক্ষার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য বলেন, গতবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোন পরিক্ষা কেন্দ্র ছিল না। এ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহজাদপুরের দুটি কেন্দ্রে এবছর পরিক্ষা অনুষ্ঠিত হবে। শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে। দুটি কেন্দ্রে এবছর মোট ৫৮১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
৩০ জুলাই এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরিক্ষায় অংশ নেবেন ৩৩২২ জন। ১৩ আগস্ট বি (মানবিক বিভাগ) ইউনিটে ১৯৫০ ও ২০ আগস্ট সি ইউনিটে (বানিজ্য বিভাগ) ৫৪৪ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেবেন।
উপাচার্য আরও জানান, ভর্তি পরিক্ষা উপলক্ষে যে সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শাহজাদপুরে আসবেন তাদের নিরাপত্তা, আবাসনসহ সার্বিক সহায়তা প্রদানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য সেবাকর্মী, পুলিশ ও পৌরসভা মেয়রের সমন্বয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় আগত শিক্ষার্থীদের থাকার বিশেষ ব্যবস্থাপনার জন্য রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুরের কাপড়ের হাটের আড়ৎ ঘর গুলো, শাহজাদপুর সরকারি কলেজের ছাত্রাবাস, উপজেলা পরিষদ হলরুম, অগ্নিবীণা সংসদ হলরুম, শাহজাদপুরের বিভিন্ন আবাসিক হোটেল ও ট্রেনিং সেন্টার গুলোতে নির্বিঘ্নে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহি কর্মকর্তা, পৌর মেয়র সহ সকল পর্যায়ের দায়িত্ববান ব্যক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমীন সুলতানা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান ও সংগীত বিভাগের চেয়ারম্যান  দেবশ্রী দোলন প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে অনেকেই শাহজাদপুরের আতিথেয়তা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আগত ছাত্রদের প্রতি ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন। তাছাড়া, পরীক্ষার দিন আগত শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তির জন্য পুলিশ প্রশাসন ও রাস্তায় যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ ও পৌর মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!