হোম » সারাদেশ » শ্যামনগরে তাসকিরা নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা। 

শ্যামনগরে তাসকিরা নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা। 

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মাঝরাতে তাসকিরা ২৮ বছর নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল, রবিবার (২৪ জুলাই) আনুমানিক রাত দেড়টার গাবুরার ৯নং সোরা গ্রামের কেয়ার রাস্তা নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত তাসকিরা ৯নং সোরা গ্রামের আঃ খালেক গাজীর ছেলে ইসমাইলের স্ত্রী। তিনি আবু হুরায়রা (৮) ও মুরসালিন (৩) এর মা।
নিহতের মেজো জা পারুল জানান, তাসকিরা আমার সেজো দেবর ইসমাইলের স্ত্রী, সংসারে অভাব অনটনের কারণে আমার দেবর গত ৩/৪ দিন আগে বাহিরে যান দিনমজুরের কাজ করতে। আমার জা তাসকিরা প্রতিদিনের মত রাতে খাওয়া ধাওয়া শেষ করে তার নিজের ঘরে ঘুমাতে যান কিন্তু রাত দেড়টার দিকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে তার ঘরে গিয়ে দেখি তাসকিরা ঘরে নাই শুধু বাচ্চা দুইটা ঘরের খাটের উপর বসে কান্নাকাটি করছে। পরে আমি আমার স্বামী ও ভাসুর কে ডাক দেই। ডাক শুনে  আমার স্বামী ও ভাসুর আমার জা তাসকিরার ঘরে আসেন, এসে দেখেন তাসকিরা ঘরে নাই শুধু বাচ্চা দুইটা কান্নাকাটি করছে।
তখন আমার ভাসুর, তাসকিরা টয়লেটে গেছে কিনা দেখে আসতে বললে আমি টয়লেটে খুজে না পেয়ে পুকুর পাড়ে যেতেই লাইটের আলোয় দেখতে পায় আমার জা তাসকিরা পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার জায়ের রক্তাক্ত শরীর দেখে ভয়ে চিৎকার করলে আমার বাড়ির লোকজন বেরিয়ে আসেন। পরে চেয়ারম্যান মেম্বরসহ আশেপাশের লোকজনকে খবর দেওয়া হয়। ঘটনাটি শুনে স্থানীয় ইউ.পি সদস্য মঞ্জুর হোসেন ঘটনা স্থলে আসেন। তিনি বলেন, আমি থানায় ফোন দিয়েছি পুলিশ আসছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আনুঃ রাত ৩টায় আমার কাছে খবর আসে, খবর পাওয়ার সাথে সাথে আমি থানায় ফোন করে ঘটনাটি জানিয়েছি। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কাজী মুর্শিদ জানান, ঘটনাটি শুনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, ময়নাতদন্তের জন্য লাশটিকে সাতক্ষীরা পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!