হোম » সারাদেশ » ভালুকায় গুরুত্বপূর্ণ মামলা ও রহস্য উদঘাটনে সফলতা অর্জনে সম্মাননা পেলেন মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম 

ভালুকায় গুরুত্বপূর্ণ মামলা ও রহস্য উদঘাটনে সফলতা অর্জনে সম্মাননা পেলেন মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম 

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ– ময়মনসিংহ জেলার ভালুকায় আইনি সেবায় প্রদান এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতারে সফলতায় অর্জনে সম্মাননা পেলেন ভালুকার মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।১৩ই জুন ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জুন/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাঃ আহমার উজ্জামান,পিপিএম-সেবা,পুলিশ সুপার,ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।জানাযায়,ভালুকার  খারুয়ালীতে অজ্ঞাত যুবতির লাশের পরিচয় তিন দিনের মধ্যে সনাক্ত, অজ্ঞাতনামা আসামি প্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশের পক্ষ থেকে এই সম্মাননাপত্র পেয়েছেন ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।এসময় ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম সেবা) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর হাত থেকে সম্মাননা স্মরক ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হয়।এবং আইনি সেবার আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!