
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীতে বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়ায় ২৫ জন শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্রকে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল, কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনে কেন্দ্র ঘুরতে আসে। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেক অপ্রিতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
তাদের মা-বাবাও সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় ভিন্নস্থানে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। বদরুল আলম বলেন, আটক করা শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। তাদের অভিভাবকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি