
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহরের কাটাখালিতে পাউবো ও পৌরসভার পৃথক দু’টি প্রকল্পের মাধ্যমে বিগত অর্থ বছরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যায়ে ২২ কিলোমিটার কাটাখালটি খনন করা হয়। কিন্তু সরকার পাড়া একটি মাটির বাঁধের কারণে কাটাখালে যমুনার পানির প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। ফলে শহরের প্রায় সাড়ে ৮ কিলোমিটার অংশে ময়লা অবর্জনায় ও দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসি।
গত শুস্ক মৌশুমে সিরাজগঞ্জ সদরেরর কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় কাটাখালের মাঝখানে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে মাটির বাঁধ দেয়া হয়েছে। ওই মাটির বাঁধের কারণে বর্তমানে যমুনার পানির প্রবাহ বাঁধা পাওয়ায় পাউবোর আড়াআড়ি বাঁধটি বার বার ভেঙ্গে যাচ্ছে। যার কারনে কাটাখালের পানি শহরে প্রবেশ করাতে বিপাকে পড়তে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে। যেকারনে শহরের কাটাখাল দিয়ে এবার কাঙ্খিত মাত্রায় গড়ছে না যমুনার পানি।
অপর দিকে পানি বাড়ার কারণে পাউবো থেকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের বাঐতারা সুইজ গেইট দিয়ে স্বল্প পরিমানে যমুনার পানি প্রবাহ ছেড়ে দেয়া হয়। সুইজ গেটের চারটি গেইট দিয়ে কাটাখালে একযোগে পানি ছাড়ার পরিকল্পনা থাকলেও অবৈধভাবে সরকারপাড়ায় মাটির বাঁধের কারনে মাত্র একটি গেইট দিয়ে স্বল্প পরিমানে পানি ছাড়তে বাধ্য হচ্ছে পাউবো।
রোববার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বনবাড়িয়ার সাবানা-কান্দাপাড়া হাটখোলা সড়কের সরকারপাড়ায় কাটাখালের মাঝখানে মাটির বাধ নির্মাণ করায় যমুনার পানি প্রবাহ বাঁধার সৃষ্টি হচ্ছে। গত বছর সরকারপাড়ায় পাউবো থেকে একটি বাঁশের সাঁকো দেয়া হলেও সেটি তুলে ফেলে স্থায়ী মাটির বাঁধ দেয়া হয়েছে। ফলে তলদেশে পানি প্রবাহে সরু আকৃতির পাইপ দেয়া হলেও বর্তমানে আবর্জ্জনা আটকে নিচে ধ্বসের সৃষ্টি হচ্ছে। পানি প্রবাহে বাধার কারনে যেকোন সময় কাটাখালের পাড় ভেঙে পড়তে পারে।
কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, কাটাখাল খননের পর পাউবো থেকে বাঁশের সাঁকো দেয়া হলেও সেটি ভেঙ্গে যায়। স্থানীয়দের চলাচলের জন্য সেখানে মাটির বাঁধ দেওয়া হয়েছে। পাউবোর কংক্রিটের সেতু নির্মানে দেরী হলে সেখানে বেইলী সেতুর ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিকল্প রাস্তা থাকতেও সরকারপাড়ার স্থানীয়দের মাটির বাঁধে যমুনার পানির প্রবাহ বাঁধা পাচ্ছে। এবছর ৪টি গেইট দিয়ে পানি প্রবাহের পরিকল্পনা থাকলেও সেটি আর সম্ভব হচ্ছেনা। সরকারপাড়ায় মাটির বাঁধের কারনে বাঐতাড়ায় আড়াআড়ি বাঁধ বাঁধটি বার বার ভেঙে যাচ্ছে। এবিষয়ে বিভিন্ন দপ্তরে সরকারপাড়ার বাধটি ভেঙে দেওয়ার জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত বছর বাঁশের সাঁকো দেয়া হলেও আগামীতে আর্চ সেতু নির্মাণেও পাউবোর পরিকল্পনা রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বি জানান, কাটাকাখালের সরকারপাড়া এলাকায় আড়াআড়ি রাস্তা অপসারণের জন্য সহযোগীতা চেয়ে একটি চিঠি দিয়েছে পাউবো। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, কাটাখালির বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে কাটাখালীতে পানি প্রবাহের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক