হোম » সারাদেশ » বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল-সহ গ্রেফতার ১  

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল-সহ গ্রেফতার ১  

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১৩৪ বোতল ফেন্সিডিল-সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  র‌্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হতে ঢাকাগামী বাসে ১ জন ব্যক্তি মাদক ব্যাবসায়ী ফেন্সিডিল বহন করছে, এই সংবাদের ভিত্তিতে ২৮ই মে রাতি সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী ইস্পাহানী টি লিমিটেড, ডিভিশনাল অফিস এর বিপরীতে বগুড়া ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান (৩৯) কে ১৩৪ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ জাহিদ হাসান রংপুর সদরের রাধাবল্লভ সার্কুলার রোড এলাকার মোঃ আলেক শেখ এর ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!