
চাটখিল প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নামে বুধবার (২৫ মে) নোয়াখালীর চাটখিল উপজেলায় নুর জাহান বেগম নামে এক মহিলা থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন এইচ এম ইব্রাহীম এমপি। চাটখিল সাব-রেজিস্টার অফিসে সাফ-কবলা দলিলে এই জমি ক্রয় পূর্বক রেজিস্টেশন সম্পন্ন হয়।
এইচ.এম ইব্রাহীম এমপি জানান, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলায় দলীয় অফিস নির্মাণ করা হবে।


আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা