হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ২৪ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু

মির্জাগঞ্জে ২৪ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির কমপ্লেক্সে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ মে) প্রত্যুষে মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান সুচনা হয়। নামামৃত পরিবেশনায় রয়েছে,শ্রী গৌর সুন্দর সম্প্রদায়-খুলনা,বাবা বিশ্বনাথ সম্প্রদায়-সাতক্ষীরা,ব্রজের কানাই সম্প্রদায়-পিরোজপুর,শ্রী কৃষ্ণ মুরারী সম্প্রদায়-পিরোজপুর,রাধাকৃষ্ণ সম্প্রদায়-মাগুরা,মীরা সম্প্রদায়-গোপালগঞ্জ।
মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে প্রচুর ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠানে সমবেত হয়ে নামামৃত শ্রবণ করেন। ভজন কর্মকার নামে এক ভক্ত বলেন,স্ত্রী সন্তানদের নিয়ে অনেক দূর থেকে এখানে এসেছি। মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন খুবই সুন্দর হয়েছে। অত্যন্ত মনোরম একটা পরিবেশে ভগবানের নাম শ্রবণ করিতেছি। কর্তৃপক্ষের সব ব্যবস্থাতেই আমরা মুগ্ধ।
অনুষ্ঠান আয়োজক কমিটির সেক্রেটারি দিলিপ চন্দ্র দেবনাথ বলেন,মহানাম কীর্তন একটানা তিনদিন (২৪ প্রহর) চলবে। শনিবার (২৮ মে) ভোররাতে দধি ভাঙনের মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্তি হবে। তিনি আরো বলেন,সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ সিসি ক্যামেরার ধারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তদের যাতে কোন রকম অসুবিধা না হয় এবং সব ধরনের শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার। সকল ভক্তবৃন্দের জন্য সকাল,দুপুর ও রাতে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!