
রাউজ আলীঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউসুফ আলী খান সভাপতি ও রেজাউল হোক বাবু (বেড়া উপজেলা চেয়ারম্যান) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অপর সদস্যরা হলেন-সহসভাপতি এ এম রফিকউল্লাহ, শাহীন আলম চৌধুরী,সুষমা রানী সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ সোহাগ। শনিবার (২১ মে) এ সম্মোলন অনুষ্ঠিত হয়।

আমিনপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহার সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মোলন উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা কার্যকারী সদস্য প্রফেসর মেরিনা জাহান এমপি,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-২(সুজানগর -বেড়া আংশিক ) এমপি আহমেদ ফিরোজ কবির, নুরুজ্জামান বিশ্বাস এমপি,নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাবেক (পাবনা-২ আসনের)এমপি খন্দকার আজিজুল হক আরজু প্রমুখ। এর আগে বিশাল আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন সম্মোধন কমিটি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃস্টি ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীরা স্বস্তির নিশ্বাস ফেলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান