
রায়হান আলীঃ উল্লাপাড়ার বড়হরে নানীর সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হবার ৫ ঘণ্টা পর শিশু সামিউল ইসলাম (০৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। শনিবার বেলা ১২ টার দিকে বড়হরের বাঁশ হাটা ঘাটে করতোয়া নদীতে নানীর সঙ্গে করতোয়া নদীতে নেমে ডুবে যায় সামিউল। নানীর সঙ্গে সামিউল নদীতে গোসল করতে গিয়েছিল। উল্লাপাড়া ফায়ারসার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়।
সামিউল এর পরিবার সূত্রে জানা যায় বেলা ১২ টার দিকে সামিউল নানীর সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানী তাকে উপরে রেখে নদীতে নামেন। একসময় নানীর অলক্ষে সামিউলও নদীতে নেমে ডুবে যায়। নানী চিৎকার করলে পার্শ¦বর্তী লোকজন এগিয়ে এসে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, তার কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আনা ফায়ার সার্ভিসকে ডুবুরি দল বিকেল ৫টার দিকে নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ সামিউল এর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল