
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলায় মানিকদিপা থেকে অজ্ঞাতপরিচয় ৮ বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ই মে) সকাল ৭টার দিকে উপজেলার মানিকদিপা উত্তরপাড়া বটতলা লাউ জমির মাঁচা থেকে গলায় দড়ি বাধা অবস্থায় শিশু লাশটি স্থানীয়রা দেখতে পায়। লাশ উদ্ধারে ঘটনার স্থানে শাজাহানপুর থানা পুলিশ কাজ চালাচ্ছে ।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, সকাল ৭টার দিকে গ্রামের কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গেলে হাফিজারের লাউ জমিতে খয়েরী কালারের পাঞ্জাবী পরিহিত অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ দেখতে পান। দড়ি দিয়ে ফাঁস দিয়ে লাউ জমিতে মাটিতে শুয়ে অবস্থায় ছিল। তার গলায় ফাঁস দেওয়া দেখা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতের আধাঁরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা ফেলে রাখছে দূবৃত্তরা। এখন শিশুটির পরিচয় জানা যায়নি। শিশুটির হত্যার রহস্য উদঘাটন ও লাশ উদ্ধার কাজ চলছে, ঘটনার স্থানে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি টিম উপস্থিত ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য