
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার (১৪ মে) সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির সুবিধাভোগী নারী ও পুরুষদের মাধ্যমে সড়কে মাটি কাটা কাজের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
ডাউয়াবাড়ী ইউনিয়নে এ কর্মসূচির শুভ উদ্বোধন কালে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মশিউর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম শাহ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচীতে উপজেলার ১২টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। অল্পদিনের মধ্যেই সকল ইউনিয়নে এ কর্মসূচি চালু হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান