
মোঃ সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে দুই বছরের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই। তারা হলেন নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাঈন উদ্দিন ও বাচ্চু মিয়ার ছেলে উসমান (০২) ও তার আপন চাচাতো ভাই আবদুল্লাহ (০২)।
জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করেন শিশু উসমান ও আবদুল্লাহ দুজন। এর কিছুক্ষণ পর তাদেরকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে এক পর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় অতি বৃষ্টির কারণে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানির কাছে গেলে তারা ঐ দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুই শিশু উসমান ও আবদুল্লাহকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নার রোল পড়ে যায়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল