হোম » অপরাধ-দুর্নীতি » টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: র‌্যাব-১ সদস্যরা ১৬০ কেজি গাঁজাসহ রুবেল মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করেছে।গ্রেফতারকৃত রুবেল মিয়া কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড়শালঘর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের একটি বড় চালান নিয়ে পিকাআপ (নং ঢাকা মেট্রো-ন-১৯-৭৫৫৬)এ কুমিল্লা জেলা হতে কৌশলে গাজীপুরে আসছে একটি মাদক চক্র এমন গোপন সংবাদ পায় র‌্যব-১ এর সদস্যরা । উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় চেরাগআলী মার্কেট এলাকার রসময় সুইটস এন্ড কনফেকশনারীর সামনে পিক আপটিকে আটকায় র‌্যাব সদস্যরা। উক্ত পিকআপে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। পরে গাড়ীতে থাকা রুবেল মিয়াকে পিকআপসহ গ্রেফতার করে জিঙ্গাসাবাদের জন্য র‌্যাব কার্যলয়ে নিয়ে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি অন্যরা পালিয়ে যায়। একইদিন রাতে ধৃত ব্যক্তিকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে বুধবার জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!