
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (wipo) বেকার সমস্যা দূরীকরণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষা পরিদর্শক অফিসার হারুন-অর-রশিদ। শুক্রবার প্রফেশনাল ইউনিভার্সিটির চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর অধীনে বাদুরতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম বর্ষের পরীক্ষা পরিদর্শনে গিয়ে পরীক্ষা পরিদর্শক অফিসার হারুন-অর-রশিদ উপরোক্ত মন্তব্য করেন।
একই সাথে সিলেট ক্যাম্পাসেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক সোহেল মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে সহ-পরিচালক ফারজিন আক্তার জেরিন , অধ্যক্ষ ভোলানাথ, উপাধ্যক্ষ আল মাহমুদ, খোরশেদ আলম, আবু তাহের, তিথি প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (wipo) এই কোর্সের শিক্ষার্থীদের প্রাথমিক, মাধ্যমিক, প্রতিবন্ধী বিদ্যালয়, কলেজ ও চারুকলা- প্রতিবন্ধী শিক্ষক পদ ও অন্যান্য পদে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পরীক্ষকরা জানিয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য