
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে ১ জন নিহত হন। এ ঘটনায় ২ মটরসাইকেল আরোহী আহত হন। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রæতগতির একটি নসিমনের সাথে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে এ সময় পৌর শহরের কালিবাড়ী মহল্লার নুরুল ইসলাম (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ছেলে নাবিল (১৩)। সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতরা সদর থানায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য