
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় আলাউদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত আলাউদ্দিন নাটোরের সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মোটর সাইকেল চালক আলাউদ্দিন বগুড়া থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল সলঙ্গা থানার রায়হাটি এলাকায় পৌঁছিলে রাস্তার পাশে বালির মধ্যে পরে যায়। পরে বগুড়া থেকে হাটিকুমরুল গোলচত্বর গামী প্রিমিয়ার সিমেন্টেরর একটি কার্ভাড ভ্যান আলাউদ্দিনকে চাপা দেয়। ঘটনা স্থলেই সে মারা যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলাউদ্দিনের মরদেহ ও দূর্ঘনার কবলিত মোটর সাইকেল, কার্ভাড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী