
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ (২৬)কে দলের স্বীয়পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জ ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এতথ্য নিশ্চিত করে জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে দলের স্বীয়পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপরিশ প্রেরণ করা হয়েছে।
এর আগে, ১ মার্চ ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে কলেজ ছাত্রী অপরণ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শনাক্তের পর বুধবার (২ মার্চ) সকালে তাড়াশ উপজেলার নিজ বাড়ি থেকে শামীম আহম্মেদ আকাশকে আটক করে ঢাকার পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২